ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
ঘুম ভাঙল বাফুফেরক্রীড়া প্রতিবেদক অবশেষে ঘুম ভেঙেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কনসার্টের প্রতিবাদ জানিয়েছে বাফুফে। পরশুর কনসার্টের জন্য অসংখ্য গর্ত খোঁড়ার কারণে মাঠটি একদমই খেলার অনুপযোগী হয়ে পড়ে। এমন মাঠেই কাল হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল। এই মাঠে আর যাতে কোনো কনসার্ট না হয় সে ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা। ওয়াজেদ গাজীর ফেরাক্রীড়া প্রতিবেদক সব সময়ই বলেন, ‘মাঠেই যেন আমার মৃত্যু হয়।’ মাঠে না এলে তাঁর ঘুম হয় না। মাঠের সঙ্গেই বেঁধেছেন প্রাণ। সেই বন্ধন ছিন্ন হয়নি, ওয়াজেদ গাজী আবার মাঠে ফিরে এসেছেন। বিজেএমসির উপদেষ্টা কোচ কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলের সঙ্গে পুরোটা সময় ছিলেন। হূদেরাগে আক্রান্ত হয়ে দিন পনেরো হাসপাতালে কাটিয়ে এসেছেন বর্ষীয়ান এই ফুটবল কোচ। মাঠে ফিরে আবার তিনি চনমনে। ম্যাচের পর বলছিলেন, ‘ভাবতেই পারিনি আবার মাঠে ফিরে আসতে পারব। মনে হচ্ছে, নতুন জীবন পেলাম। খুব ভালো লাগছে।’ বিয়ানীবাজারের জয়ক্রীড়া প্রতিবেদক প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ ফুটবলে কাল ওয়ারীকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল বিয়ানীবাজার। তিন ম্যাচে ওয়ারীর এটি প্রথম হার। কমলাপুর বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে ২৮ ও ৬৯ মিনিটে গোল দুটি করেন নজরুল।জয়ে শুরু আবাহনীরক্রীড়া প্রতিবেদক মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে আবাহনী ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। আবাহনীর পুষ্কর খীসা ২টি ও ইকবাল নাদির ১টি গোল করেছেন। পুলিশের গোল দুটি এনামুল কবিরের। অন্য ম্যাচে সেনাবাহিনী ৫-৩ গোলে হারিয়েছে নৌবাহিনীকে। সেনাবাহিনীর মিলন ও সিরাজুল ২টি করে গোল করেছেন। অন্যটি মালেকের। নৌবাহিনীর গোলগুলো রিমন, শুভ ও বেলালের। জাতীয় স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক গোয়ালন্দের জামতলা উচ্চবিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে রাজবাড়ী জেলা চ্যাম্পিয়ন বালিয়াকান্দির শালমারা নিশ্চিন্তপুর উচ্চবিদ্যালয়। হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন কান্দাপাড়া মজিবর রহমান উচ্চবিদ্যালয়। বাবুরচর উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ফরিদপুর সদরে চ্যাম্পিয়ন হয়েছে আকোটেরচর এসসি স্কুল অ্যান্ড কলেজ।