ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
হকিতে ‘সমাধান’ক্রীড়া প্রতিবেদকগত বছর জাতীয় যুব হকির ফাইনাল পণ্ড করে দেওয়ার অভিযোগ ছিল জাতীয় দলের সাবেক ও বর্তমান ২৫ খেলোয়াড় বিরুদ্ধে। কিন্তু ক্ষমা না চাইলে খেলোয়াড়দের দলবদল করতে দেওয়া হবে না বলে ফেডারেশন হুঁশিয়ারি দিয়েছিল দিন কয়েক আগে। তারই ধারাবাহিকতায় কাল খেলোয়াড়দের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছে ফেডারেশন সভাপতির কাছে। খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বিষয়টা সমাধান হয়ে গেছে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহও একই কথা জানিয়েছেন। চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলক্রীড়া প্রতিবেদক পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরে কমলাপুরে উত্তর বারিধারা ও অগ্রণী ব্যাংকের একমাত্র ম্যাচটি কাল ১-১ গোলে ড্র হয়েছে। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে জহিরের গোলে অগ্রণী ব্যাংক এগিয়ে গেলেও ৮৩ মিনিটে সেটি শোধ করেন স্বপন। ৪ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উত্তর বারিধারা। সমান ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে পঞ্চম স্থানে থাকা অগ্রণী ব্যাংকের পয়েন্ট ৪।স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক মাদারগঞ্জের এফএম স্কুলকে ৪-৩ গোলে হারিয়ে জামালপুর জেলায় চ্যাম্পিয়ন রিয়াজউদ্দিন তালুকদার স্কুল।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৭ (ডুমিনি ৩৮, আমলা ৩৩, ডি ভিলিয়ার্স ২৯, পারনেল ২২*; নিকোল ২/২০, সাউদি ২/২২, ফ্রাঙ্কলিন ১/২২, ব্রেসওয়েল ১/২৮)। নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬২/৭ (রাইডার ৫২, নিকোল ৩৩, গাপটিল ২৬; বোথা ২/২০, মরনে মরকেল ২/৩১, ডি ল্যাঙ্গে ২/৩৬)। ফল: দক্ষিণ আফ্রিকা ৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইয়োহান বোথা।