ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কক্স সিটি ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৪ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় কক্স সিটি। সমান ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ভিক্টোরিয়া। —ক্রীড়া প্রতিবেদক জাতীয় স্কুল ফুটবল: সাতক্ষীরায় জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে তারকানাথ বিদ্যাপীঠ ও খলিলনগর স্কুল। কাল শাহজামালের একমাত্র গোলে কালিগঞ্জের রতনপুর তারকানাথ বিদ্যাপীঠ হারিয়েছে দেবহাটা টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়কে। তালার খলিলনগর স্কুল ৪-২ গোলে হারিয়েছে শ্যামনগরের নঁবেকে স্কুলকে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উদ্বোধনী দিনে জিতেছে আশুগঞ্জ সার কারখানা স্কুল, হাজী আবদুল কুদ্দুস স্কুল, তালশহর এএআই স্কুল এবং তালশহর কারিমিয়া মাদ্রাসা। —ক্রীড়া প্রতিবেদক