ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা কাবাডি: মিজান জাতীয় মহিলা কাবাডিতে কাল বাগেরহাট ৫৩-১১ পয়েন্টে কুমিল্লাকে, গাজীপুর ২২-২০ পয়েন্টে ময়মনসিংহকে, রংপুর ৪৫-২২ পয়েন্টে সাতক্ষীরাকে, রাজশাহী ৩২-১০ পয়েন্টে ঝিনাইদহকে, বাংলাদেশ আনসার ৩৮-৬ পয়েন্টে বাগেরহাটকে, বরিশাল ৩৬-২১ পয়েন্টে কুমিল্লাকে, গাজীপুর ৩৩-২৫ পয়েন্টে বগুড়াকে, রাজশাহী ৪০-১৭ পয়েন্টে মাগুরাকে হারিয়েছে। ময়মনসিংহ ও নড়াইলের ম্যাচটি ২৮-২৮ পয়েন্টে ড্র হয়েছে। —ক্রীড়া প্রতিবেদক ঢাবিতে আন্তবিভাগ ফুটবল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। কাল ফাইনালে দিদাদের একমাত্র গোলে তারা হারিয়েছে মার্কেটিং বিভাগকে। সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এর আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আন্তবিভাগ ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়েছে। —বিজ্ঞপ্তি জাতীয় সাঁতার আগামী মাসে: মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্সে আগামী ২৩-২৫ অক্টোবর হবে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো। অংশ নিতে আগ্রহী অ্যাফিলিয়েটেড সদস্য, জেলা, বিভাগ ও ক্রীড়া সংস্থাকে ১৫ অক্টোবরের মধ্যে ফেডারেশন কার্যালয়ে এন্ট্রি পাঠাতে বলা হয়েছে। —ক্রীড়া প্রতিবেদকমহানগর মহিলা বাস্কেটবল: ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ২ অক্টোবর শুরু হচ্ছে মহানগর মহিলা স্কুল ও কলেজ বাস্কেটবল। টুর্নামেন্টে অংশ নিচ্ছে রাজধানীর দেড় শতাধিক স্কুল ও কলেজছাত্রী। ৪ অক্টোবর ফাইনাল।—বিজ্ঞপ্তি