ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল: চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ওয়ারী ও উত্তর বারিধারার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। টুর্নামেন্টে এটি দ্বিতীয় ড্র ওয়ারীর। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা, ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উত্তর বারিধারা।—ক্রীড়া প্রতিবেদকদ্বিতীয় বিভাগ ফুটবল: ফ্রেন্ডস সোশাল ওয়েলফেয়ারকে ৩-২ গোলে হারিয়ে লিগে তৃতীয় জয় তুলে নিয়েছে প্রান্তিক ক্রীড়াচক্র। জয়ী দলের সজীব ২টি ও মামুন মিয়া ১টি করে গোল করেছেন। ফ্রেন্ডসের গোল দুটি জাহাঙ্গীর ও আরিফের। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের ষষ্ঠ স্থানে প্রান্তিক, সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রেন্ডস সোশাল ওয়েলফেয়ার।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় স্কুল ফুটবল: আল-ফারুক একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কয়াগোলাহাট উচ্চবিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদক রাগবি কিডস লিগ: মার্চের শেষ সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে প্রথম রাগবি কিডস লিগ। অংশ নেওয়া দলগুলোকে রাগবি প্রশিক্ষক, বল ও জার্সি দেওয়া হবে। আগ্রহী ক্লাব দলগুলোকে ২০ মার্চের মধ্যে ফেডারেশনে নাম এন্ট্রি করতে বলা হয়েছে।—বিজ্ঞপ্তি