ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিভাগ ফুটবলক্রীড়া প্রতিবেদক  কমলাপুর স্টেডিয়ামে কাল বাসাবো তরুণ সংঘ ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আলীর গোলে এগিয়ে যাওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গে তরুণ সংঘকে সমতায় আনেন শাহাদাত। সাত ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১২। তবে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে স্বাধীনতা, তৃতীয় বাসাবো।জাতীয় স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক  জমিরউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে বরগুনার বেতাগী উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। আমগাঁও জামুন উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা চ্যাম্পিয়ন টি ইসলাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়। আমন্ত্রণমূলক টিটিক্রীড়া প্রতিবেদক  ১৫ মার্চ থেকে বান্দরবানে শুরু হচ্ছে আমন্ত্রণমূলক জুনিয়র টেবিল টেনিস। খেলা হবে বালক অনূর্ধ্ব-১৮ দলগত ও এককে। তিন দিনের টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১০ মার্চের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। স্বাধীনতা দিবস ফেন্সিংক্রীড়া প্রতিবেদক  মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস ফেন্সিং। তিন দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৬০ জন ফেন্সার।