ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
কক্সবাজারে বিচ ফুটবলক্রীড়া প্রতিবেদক সাবেক ফুটবলারদের নিয়ে ২৩ ও ২৪ মার্চ কক্সবাজারে হচ্ছে বিচ ফুটবল। সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠকদের গড়া সংগঠন ‘উই আর ফর ফুটবল’-এর আয়োজনে সহায়তা করছে চ্যানেল আই। এতে আবাহনী, মোহামেডান, মুুক্তিযোদ্ধা, বিজেএমসি, ব্রাদার্স ও কক্স সিটি খেলছে। কাল স্থানীয় একটি হোটেলে মতবিনিয়ম সভার আয়োজন করেছিল বিজেএমসি। এতে বিজেএমসির কর্মকর্তা আরিফ খান (জয়) জানিয়েছেন, তাঁর দল গাউস, মানিক, আরমান ও জাকিরকে সর্বোচ্চ দুই লাখ টাকা করে দিচ্ছে।স্বাধীনতা কাপ হকিক্রীড়া প্রতিবেদক ১৯-২৮ মার্চ স্বাধীনতা দিবস হকিতে খেলছে মোহামেডান। তবে নাম লেখায়নি আবাহনী। এত দিন লিগের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে আবাহনী খেলেছে, মোহামেডান আগ্রহী ছিল না। এবার হলো উল্টো। স্বাধীনতা কাপের অন্য পাঁচ দল—ঊষা, বর্ণক সমাজ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ।জাতীয় স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক দেশব্যাপী চলমান জাতীয় স্কুল ফুটবলে জয়পুরহাট জেলা চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সদর উপজেলা চিনিকল কেজি উচ্চবিদ্যালয়। এ ছাড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে শেরপুরে ঝিনাইগাতী মরিয়মনগর উচ্চবিদ্যালয়, নীলফামারী সদরে কানিয়ালখাতা দ্বিমুখী উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জ সদরে পিডিবি উচ্চবিদ্যালয়, কামারখন্দে নন্দিনা মধু উচ্চবিদ্যালয়, রায়গঞ্জে ধানগড়া উচ্চবিদ্যালয়।