ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে টেবিল টেনিসক্রীড়া প্রতিবেদক  ঢাকার বাইরে টেবিল টেনিস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন বান্দরবানে আমন্ত্রণমূলক টিটির পাশাপাশি লামায় কোয়ান্টাম কোসমো স্কুল ও শিশুকাননে খেলাটি চালু করার উদ্যোগ নিয়েছে। গতকাল বান্দরবানে শুরু হয়েছে তিন দিনের টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে ১২টি দল। আজ দিনব্যাপী শিশুকাননে চলবে টেবিল টেনিসের প্রাথমিক প্রশিক্ষণ। এতে থাকছেন টিটি তারকা জোবেরা রহমান লিনু।জাতীয় স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক  নোয়াখালী জেলা চ্যাম্পিয়ন হয়েছে সুবর্ণচর উপজেলার চরবাটা সওদাগরহাট উচ্চবিদ্যালয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে দিঘীরপাড় এসি ইনস্টিটিউশন, শেরপুরের নকলায় ছাইলামপুর উচ্চবিদ্যালয় ও সিরাজগঞ্জের কাজীপুরে মেঘাই উচ্চবিদ্যালয়।আন্তগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়াজয়পুরহাট প্রতিনিধি  জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে কাল শেষ হয়েছে আন্তগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। এতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। পাঁচ দিনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে জয়পুরহাট, ফেনী ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাহফুজুর রহমান।