ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর মহিলা স্কুল ফুটবলপ্ল্যান বাংলাদেশ মহানগর মহিলা স্কুল ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্কলাস্টিকা। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল তারা ২-০ গোলে হারিয়েছে লালমাটিয়া গার্লস হাইস্কুলকে। গোল করেছে রায়না ও সামাহা। অন্য ম্যাচে ধানমন্ডি কামরুন্নেসা স্কুল চৈতির একমাত্র গোলে হারিয়েছে কাকলী হাইস্কুলকে। সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল ২-০ গোলে জিতেছে নতুন কুঁড়ি হাইস্কুলের বিপক্ষে। বিএএফ শাহীন স্কুল মাঠে পিঙ্কির গোলে ডন গ্রামার স্কুলকে হারিয়েছে শাহীন স্কুল অ্যান্ড কলেজ। মতিঝিল গভ. গার্লস হাইস্কুল গোলশূন্য ড্র করেছে পোস্ট অফিস হাইস্কুলের সঙ্গে। গোলশূন্য ড্র হয়েছে রাজধানী উচ্চ বিদ্যালয় ও শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাচও। —ক্রীড়া প্রতিবেদকজাতীয় স্কুল ফুটবলযশোর স্টেডিয়ামে কাল শুরু হয়েছে খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা। প্রথম দিনে জিতেছে যশোর মিউনিসিপাল প্রিপারেটরি স্কুল, নড়াইলের ভিক্টোরিয়া স্কুল, খুলনার চরকাখালী মাধ্যমিক বিদ্যালয়। —ক্রীড়া প্রতিবেদকস্বাধীনতা দিবসের খেলাকাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল উদ্বোধনী ম্যাচটা ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। ২৬-২৬ পয়েন্টে ড্র হয়ে গেছে বড় দুই দল বর্ডার গার্ড বাংলাদেশ-বাংলাদেশ সেনাবাহিনী ম্যাচ। —ক্রীড়া প্রতিবেদক বাস্কেটবল: ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬-৫৪ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে, রেঞ্জার্স ৪৮-৩৭ পয়েন্টে বিকেএসপিকে, নৌবাহিনী ৭৮-৪১ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক