ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় স্কুল ফুটবল: ঝিনাইদহের কামান্না বহুমুখী উচ্চবিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল। টি ইসলাম উচ্চবিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে ঠাকুরগাঁওয়ে জেলা চ্যাম্পিয়ন মাদারগঞ্জ এমডি উচ্চবিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদক।মহিলা স্কুল ফুটবল: প্ল্যান বাংলাদেশ মহানগর মহিলা স্কুল ফুটবলে কাল সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলকে ২-০ গোলে হারিয়েছে মতিঝিল গভ. গার্লস হাইস্কুল। এই জয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল দলটি। দিনের অন্য ম্যাচে জিতেছে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল, পোস্ট অফিস হাইস্কুল ও রাজধানী হাইস্কুল।—ক্রীড়া প্রতিবেদক।দ্বিতীয় বিভাগ ফুটবল: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সুপার লিগের খেলায় স্বাধীনতা ক্রীড়া সংঘ ২-১ গোলে হারিয়েছে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে। স্বাধীনতা ক্রীড়া সংঘের গোল দুটি করেছেন হাফিজ ও রবিন। ফ্রেন্ডস ওয়েলফেয়ারের গোলটি শহীদুরের।—ক্রীড়া প্রতিবেদক।