ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলক্রীড়া প্রতিবেদক  কক্সবাজারে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারা কাল ১-১ গোলে ড্র করেছে বিয়ানীবাজারের সঙ্গে। ৩৯ মিনিটে উত্তর বারিধারার জীবন লালকার্ড দেখে মাঠ ছাড়েন। সুযোগটা কাজে লাগিয়ে ৬৩ মিনিটে বিয়ানীবাজারকে এগিয়ে নেন নজরুল। তবে দশ জনের দল হয়েও নয় মিনিট পর গোলটি শোধ করে দেন বারিধারার সুমন। ম্যাচের ৯০ মিনিটে লালকার্ড দেখেন বিয়ানীবাজারের সাজিম। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উত্তর বারিধারা। সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে বিয়ানীবাজার। জাতীয় বাশাআপক্রীড়া প্রতিবেদক  ওয়ালটনের পৃষ্ঠপোষণায় চতুর্থ জাতীয় বাশাআপ (বাংলাদেশি শারীরিক আত্মরক্ষামূলক পদ্ধতি) প্রতিযোগিতা আগামীকাল ও পরশু হবে উডেন ফ্লোর জিমনেশিয়ামে। এই খেলাটা হলো মার্শাল আর্টের বাংলাদেশি সংস্করণ। তার আগে আজ হচ্ছে তৃতীয় জাতীয় বাশাআপ শিশু-কিশোর প্রতিযোগিতা। কাল জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান বাংলাদেশ বাশাআপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ মনসুর চৌধুরী, ওয়ালটনের উপপরিচালক ইকবাল বিন আনোয়ার প্রমুখ।