ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ ফুটবলক্রীড়া প্রতিবেদক  চট্টগ্রাম আবাহনীর কাছে পয়েন্ট হারাল তালিকায় শীর্ষে থাকা ওয়ারী ক্লাব। কক্সবাজারে চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বে কাল আনিসুরে একমাত্র গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। ৭ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়, ৮ পয়েন্ট নিয়ে যথারীতি তালিকার তলানিতেই। তবে হেরেও সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষেই ওয়ারী।মহিলা স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক  প্লান বাংলাদেশ মহানগর মহিলা স্কুল ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল। মতিঝিল গভ. বয়েজ স্কুল মাঠে কাল তারা ৪-০ গোলে হারিয়েছে শহীদ নবী হাইস্কুলকে। হ্যাটট্রিক করেছে মারিয়ম। অন্য গোলটি মারওয়ার। দিনের অন্য ম্যাচে আজিমপুর গার্লস স্কুল মাঠে রহমতউল্লাহ মডেল ২-০ গোলে হারিয়েছে বাংলাবাজার গার্লস স্কুলকে। গোল করেছে জেরিন ও শাকিলা। অগ্রণী গার্লস হাইস্কুল ও মীর হাজিরবাগ স্কুলের ম্যাচটি গোলশূন্য হয়েছে।এ মাসেই শুরু জাতীয় টেনিসক্রীড়া প্রতিযোগিতা  রমনা টেনিস কমপ্লেক্সে ১৫ এপ্রিল শুরু হচ্ছে জাতীয় টেনিস। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক ও বালিকা একক (১৬ বছর), বালিকা ও বালিকা একক (১৪ বছর)—এই আট ইভেন্টে হবে প্রতিযোগিতা। অংশগ্রহণে আগ্রহীদের ১২ এপ্রিলের মধ্যে ফেডারেশনে তালিকাভুক্ত হতে হবে। ফাইনাল ২০ এপ্রিল।