ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল: কক্সবাজারে উত্তর বারিধারা ও কক্স সিটির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ২ মিনিটে শাহাদাতের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। ৮১ মিনিটে গোল শোধ করে দেন নুরুল আবসার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উত্তর বারিধারা। ষষ্ঠ স্থানে থাকা কক্স সিটির পয়েন্ট সাত ম্যাচে ৯।—ক্রীড়া প্রতিবেদকউপজাতি হকি: সেমিফাইনালে উঠেছে রাঙামাটি, দিনাজপুর, বান্দরবান ও খাগড়াছড়ি। আজ বেলা ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রাঙামাটি ও দিনাজপুর। দুপুর ২টায় খেলবে বান্দরবান ও খাগড়াছড়ি।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় স্কুল ফুটবল: জেলা পর্যায়ের খেলায় সদর উপজেলার ঈদগাহ পাইলট উচ্চবিদ্যালয় ১-০ গোলে চকবাড়িয়া স্কুলকে, রামু সিজারি আদর্শ উচ্চবিদ্যালয় ৩-১ গোলে মহেশখালী উচ্চবিদ্যালয়কে ও টেকনাফের শাহপরী দ্বীপ উচ্চবিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে উখিয়ার রুমকা মাদ্রাসাকে।—ক্রীড়া প্রতিবেদক