ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা হ্যান্ডবল: এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামের সেমিফাইনালে আনসার ৩৪-৪ গোলে নওগাঁকে এবং বিজেএমসি ১৭-১১ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে। আজ ফাইনাল। —ক্রীড়া প্রতিবেদক।আন্তস্কুল টেনিস: আইটিএফ জেটিআই আন্তস্কুল টেনিসে চ্যাম্পিয়ন স্কলাস্টিকা। রমনা টেনিস কমপ্লেক্সে দিনব্যাপী টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছে ভিকারুননিসা এবং তৃতীয় বিসিএসআইআর। প্রথম শ্রেণীর একক ইভেন্টে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূনের মাসফিয়া, দ্বিতীয় শ্রেণীর এককে স্কলাস্টিকার তাহমিদ, তৃতীয় শ্রেণীতে একই স্কুলের তাসফিক ও দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন স্কলাস্টিকা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক আনন্দ গ্রুপের নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম। ঢাকা মহানগরের বিভিন্ন স্কুলের ৫০ জন খেলোয়াড় অংশ নেয় টুর্নামেন্টে। —ক্রীড়া প্রতিবেদক।জাতীয় দাবার বাছাইপর্ব: মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে রেটেড খেলোয়াড় আবদুর রউফের কাছে হেরে গেছেন ফিদে মাস্টার আবদুল মালেক। ড্র করেছেন রিয়াদ দেওয়ান ও মাসুম রাহী। কাল দ্বিতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ৩৩ জন দাবাড়ু। —ক্রীড়া প্রতিবেদক।