ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ: কক্সবাজারে বিয়ানীবাজার ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অগ্রণী ব্যাংক। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিয়ানীবাজার।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় স্কুল ফুটবল: কক্সবাজার জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে পেকুয়া জিএমসি ইনস্টিটিউট ও রামু সিজারী আদর্শ উচ্চবিদ্যালয়। সুনামগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুরে রসুলগঞ্জ আবদুল কাদির মেহেরুননেছা উচ্চবিদ্যালয়, তাহিরপুরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, দোয়ারাবাজারে মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়, দিরাইয়ে ধল পাবলিক উচ্চবিদ্যালয়, ছাতকে হাজী করম আলী উচ্চবিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জে সুরমা উচ্চবিদ্যালয়, বিশ্বম্ভরপুরে পলাশ উচ্চবিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদকস্কুল হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল বালক বিভাগে বনানী বিদ্যানিকেতন ১২-৯ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, উইলস লিটল ফ্লাওয়ার ২৫-১২ গোলে সামারফিল্ডকে, সেন্ট গ্রেগরিজ ২২-৩ গোলে হীড ইন্টারন্যাশনালকে হারিয়েছে। বালিকা বিভাগে সানিডেল ২৩-০ গোলে অগ্রণী স্কুলকে, ধানমন্ডি টিউটোরিয়াল ১৪-২ গোলে মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে ও স্কলাস্টিকা ২১-১ গোলে বিএএফ শাহীন স্কুলকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক