ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগকক্সবাজার স্টেডিয়ামে কালকের খেলায় ভিক্টোরিয়া ২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি। ২-২-এ ড্র করেছে ওয়ারীর সঙ্গে। দুটি গোল করে হারতে বসা ম্যাচে ওয়ারীকে ১ পয়েন্ট এনে দেন জাকির। ভিক্টোরিয়া এগিয়ে গিয়েছিল শামীম ও রায়হানের গোলে।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় জুনিয়র টিটিদিনাজপুরে প্রথম জাতীয় জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে কাল। ২৫টি জেলার দেড় শ কিশোর-কিশোরী অংশ নিচ্ছে এতে। চার দিনের প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এবি ব্যাংক।—ক্রীড়া প্রতিবেদকআন্তজেলা ক্রিকেট: আন্তজেলা ক্রিকেটে কাল জিতেছে চট্টগ্রাম, ফরিদপুর, পাবনা, বগুড়া, জামালপুর, মাগুরা, ঠাকুরগাঁও, কুমিল্লা, মৌলভিবাজার ও রংপুর জেলা। নোয়াখালীতে কুমিল্লার বিপক্ষে সেঞ্চুরি করেছেন বান্দরবানের জসিমউদ্দিন (১২৪)। ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন কুমিল্লার কামরুল ইসলাম। রংপুরের বিপক্ষে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন নীলফামারীর সাদ্দাম।—ক্রীড়া প্রতিবেদক