ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
আন্তজেলা ক্রিকেটক্রীড়া প্রতিবেদক: মানিকের সেঞ্চুরি (১০৬) ও রাব্বির ৯৫ রানের সুবাদে বরিশাল (৩৫৪/৭) ২৬৯ রানে হারিয়েছে পটুয়াখালীকে (৮৫)। ফেনী (২৫৬/৬) ১২৯ রানে লক্ষ্মীপুরকে (১২৭), মাদারীপুর (১৪৭/৭) ৩ উইকেটে গোপালগঞ্জকে (১৪২), নওগাঁ (২২২/৯) ১ উইকেটে নাটোরকে (২২১/৮), রাজশাহী (২১৯) ১০০ রানে সিরাজগঞ্জকে (১১৯), নারায়ণগঞ্জ (৬০/২) ৮ উইকেটে নেত্রকোনাকে (৫৯), দিনাজপুর (২৫৬/৭) ৩ উইকেটে গাইবান্ধাকে (২৫৪/৮), হবিগঞ্জ (৫৭/৫) ৫ উইকেটে সুনামগঞ্জকে (৫৪), চাঁদপুর (৩১১/৭) ২৪৭ রানে বান্দরবানকে (৬৪) এবং লালমনিরহাট (১৮৫) ৫২ রানে কুড়িগ্রামকে (১৩৩) হারিয়েছে। চ্যাম্পিয়নশিপ ফুটবল ক্রীড়া প্রতিবেদক: কক্সবাজারে দ্বিতীয় পর্বের খেলায় কাল কক্স সিটি ফুটবল ক্লাব ১-০ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সৈয়দ করিম। ম্যাচের ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অগ্রণী ব্যাংকের রেজাউল। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাগরতীরের দলটি। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া অগ্রণী ব্যাংক চতুর্থ স্থানে।জাতীয় জুনিয়র টিটি ক্রীড়া প্রতিবেদক: দিনাজপুরে অনুষ্ঠিত এবি ব্যাংক প্রথম জাতীয় জুনিয়র টেবিল টেনিসে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট ও বিমান। বালক দলগত ইভেন্টে বাগেরহাট ৩-১ সেটে বিমানকে হারিয়েছে। বালিকা দলগত ইভেন্টে বিমান ৩-২ সেটে হারিয়েছে রংপুরকে। বালিকা দ্বৈতে বিমানের স্নিগ্ধা-শারমিন জুটি ৩-১ সেটে রংপুরের রাইমা-রাইসা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বালক একক ও দ্বৈত এবং বালিকা এককের ফাইনাল।