ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
আন্তজেলা ক্রিকেট: ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ময়মনসিংহ। কাল তারা ২৭ রানে হারিয়েছে ফরিদপুরকে। প্রথমে ব্যাট করে ৩৯.২ ওভারে ১১২ রান করে ময়মনসিংহ। ফরিদপুরের মাহফুজুর নিয়েছেন ৫ উইকেট। জবাবে ৮৫ রানেই গুটিয়ে যায় ফরিদপুর। ময়মনসিংহের তামিম ৪টি ও সানি ৩টি করে উইকেট নেন।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় স্কুল ফুটবল: বাগমারার সাইপাড়া উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে রাজশাহীতে জেলা চ্যাম্পিয়ন হয়েছে পবার দামকুড়াহাট উচ্চবিদ্যালয়। কুমিল্লায় জেলা পর্যায়ের কোয়ার্টার ফাইনালে মনোহরগঞ্জের বিপুলাসার আহমদউল্লাহ উচ্চবিদ্যালয় ১-০ গোলে সদর দক্ষিণের বাগমারা উচ্চবিদ্যালয়কে হারিয়েছে। অন্য ম্যাচে দাউদকান্দির ইলিয়াসগঞ্জ রা. বি. উচ্চবিদ্যালয় ২-০ গোলে লাকসামের নরপাটি বহুমুখী উচ্চবিদ্যালয়কে ও সদর উপজেলার বিবিবাজার উচ্চবিদ্যালয় ৩-০ গোলে দেবীদ্বারের সাইসাপাড়া বিজেএমএ মজিদ উচ্চবিদ্যালয়কে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক দ্বিতীয় বিভাগ ফুটবল: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল সুপার লিগের খেলায় বাংলাদেশ পুলিশ ৩-২ গোলে হারিয়েছে বিজি প্রেসকে। পুলিশের গোল তিনটি আমিরুল, নজরুল ও আলামিনের। বিজি প্রেসের গোল দুটি করেছেন সোহেল রানা ও শামীম। —ক্রীড়া প্রতিবেদক