ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলকক্সবাজারে কাল উত্তর বারিধারা ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বারিধারার গোল দুটি সুমন ও জীবনের। অগ্রণী ব্যাংকের দুটি গোলই গফুরের। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বারিধারা, সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া অগ্রণী ব্যাংকের স্থান চতুর্থ। —ক্রীড়া প্রতিবেদক জাতীয় স্কুল ফুটবলকুমিল্লার জেলা পর্যায়ে সেমিফাইনালে বিবির বাজার আদর্শ উচ্চবিদ্যালয় ৪-০ গোলে হারিয়েছে আহমদউল্লাহ উচ্চবিদ্যালয়কে। অন্য সেমিফাইনালে ইলিয়টগঞ্জ রা. বি. উচ্চবিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে মোজাফফর আলী স্কুলকে। পাবনায় জেলা পর্যায়ে বেড়ার বিবি পাইলট স্কুল ২-০ গোলে জিতেছে চাটমোহরের রাজা শম্ভু পাইলট স্কুলের বিপক্ষে। —ক্রীড়া প্রতিবেদকমহিলা স্কুল ফুটবলপ্লান বাংলাদেশ মহিলা মহানগর স্কুল ফুটবলের সেমিফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল ও স্কলাস্টিকা। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল কোয়ার্টার ফাইনালে ভিকারুননিসা নূন ৫-০ গোলে হারিয়েছে মতিঝিল গভ. গার্লস হাইস্কুলকে। হ্যাটট্রিক করেছে নিনি। দিবা ও শৈলী করেছে বাকি দুই গোল। অন্য কোয়ার্টার ফাইনালে স্কলাস্টিকা ২-০ গোলে হারিয়েছে বি এ এফ শাহীন স্কুলকে। গোল করেছে সামাহা হামিদ ও লায়না। —ক্রীড়া প্রতিবেদকদ্বিতীয় বিভাগ ফুটবলসোহেলের হ্যাটট্রিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল সুপার লিগের খেলায় ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার ৩-১ গোলে হারিয়েছে পিডব্লুডিকে। পিডব্লুডির গোলটি সালাউদ্দিনের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ফ্রেন্ডস, মাত্র ২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পিডব্লুডি।—ক্রীড়া প্রতিবেদক