ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল: কক্সবাজারে কাল কক্স সিটি ২-১ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। সিটির পক্ষে গোল করেছেন সৈয়দ করিম ও হানিফ। ওয়ারীর গোলদাতা রাজু। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপর কক্স সিটি। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ওয়ারী তৃতীয়।—ক্রীড়া প্রতিবেদক।দ্বিতীয় বিভাগ ফুটবল: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সুপার লিগের খেলায় কাল স্বাধীনতা ক্রীড়া সংঘ ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। গোল করেছেন হিমেল ও জামিল। অন্যটি আত্মঘাতী। হেরেও চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বয়েজ ক্লাব, সমান ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘের স্থান চতুর্থ।—ক্রীড়া প্রতিবেদক।মহিলা স্কুল ফুটবল: প্ল্যান বাংলাদেশ মহিলা মহানগর স্কুল ফুটবলের সেমিফাইনালে উঠেছে রহমতউল্লাহ মডেল স্কুল ও আগা খান স্কুল। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল কোয়ার্টার ফাইনালে রাফার একমাত্র গোলে রহমতউল্লাহ হারিয়েছে ব্র্যাক স্কুলকে। অন্য ম্যাচে আগা খান টাইব্রেকারে (২-০) হারিয়েছে ধানমন্ডি কামরুন্নেসা গভ. হাইস্কুলকে। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।—ক্রীড়া প্রতিবেদক। আন্তজেলা ভলিবল: পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পেপসি আন্তজেলা ভলিবল। পুরুষ বিভাগে ১১টি জেলা ও মহিলা বিভাগে ১৪টি জেলা অংশ নিচ্ছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ট্রান্সকম বেভারেজেস এবং পদ্মা ক্রাউন লিমিটেড। ১৩ এপ্রিল ফাইনাল।—ক্রীড়া প্রতিবেদক।