ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় টেনিস: স্যামসাং জাতীয় টেনিস শুরু হচ্ছে ১৫ এপ্রিল। ছয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে। গত পরশু টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইশতিয়াক আহমেদকে। নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল রহমানকে। তাঁর স্বাক্ষরিত প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতেই বড় ভুল! ১২ এপ্রিল সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানা হয়েছে। অথচ ১২ এপ্রিল মানে আজ বৃহস্পতিবার!দ্বিতীয় বিভাগ ফুটবল: কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সুপার লিগের একমাত্র খেলায় ইস্ট এন্ড ক্লাব ২-০ গোলে জিতেছে বিজি প্রেসের বিপক্ষে। ইস্ট এন্ডের দুটি গোলই করেছেন খাদেল কারী। —ক্রীড়া প্রতিবেদকমহানগর মহিলা স্কুল ফুটবল: প্লান মহানগর মহিলা স্কুল ফুটবলের ফাইনালে উঠেছে স্কলাস্টিকা স্কুল ও ভিকারুননিসা নূন স্কুল। কাল সেমিফাইনালে স্কলাস্টিকা ১-০ গোলে হারিয়েছে আগা খান স্কুলকে। ২২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্কলাস্টিকার সামাহা। শেষ চারের অন্য ম্যাচে ভিকারুননিসা ৩-০ গোলে হারিয়েছে রহমতউল্লাহ মডেল স্কুলকে। নিনি দুটি ও রিমি একটি গোল করেছে। আগামী শনিবার পহেলা বৈশাখ হবে ফাইনাল। —ক্রীড়া প্রতিবেদক