ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিভাগ ফুটবলসেলিম রেজার গোলে কাল কমলাপুরে বাসাবো তরুণ সংঘ হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে বাসাবো। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া বাংলাদেশ বয়েজ তৃতীয়।—ক্রীড়া প্রতিবেদকআন্তজেলা ভলিবলপেপসি-পদ্মা ক্রাউন আন্তজেলা ভলিবলের পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠেছে খুলনা ও চট্টগ্রাম। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল কোয়ার্টার ফাইনালে খুলনা ৩-০ সেটে পাবনাকে এবং চট্টগ্রামও ৩-০ সেটে বগুড়াকে হারিয়েছে। মহিলা বিভাগের গ্রুপ পর্বের খেলায় জিতেছে খুলনা, পাবনা, কিশোরগঞ্জ, রাজবাড়ী, যশোর, রাজশাহী ও গাজীপুর।—ক্রীড়া প্রতিবেদকবৈশাখী কাবাডি উৎসববাংলা নববর্ষ উদ্যাপনে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে কাবাডি ফেডারেশন। পল্টন কাবাডি স্টেডিয়ামে বালক বিভাগে খেলবে মানিকনগর মডেল স্কুল, টিঅ্যান্ডটি স্কুল, কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয় ও জেমি মেমোরিয়াল একাডেমি। বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল (বসুন্ধরা), জেবি মেমোরিয়াল স্কুল, মানিকনগর মডেল স্কুল ও কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদক