ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ: কক্সবাজারে চলমান এই লিগে গতকাল রোববার চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করেছে বিয়ানীবাজারের সঙ্গে। সাত দলের লিগে ১০ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে সবার নিচে। ষষ্ঠ স্থানে বিয়ানীবাজার। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১২।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় টেনিস: স্যামসাং জাতীয় টেনিস প্রতিযোগিতা গতকাল রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আটটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২৮০ জন খেলোয়াড়।—ক্রীড়া প্রতিবেদকআন্তজেলা ভলিবল: পেপসি ও পদ্মা ক্রাউল আন্তজেলা ভলিবলের মহিলা বিভাগের সেমিফাইনালে খেলছে রাজবাড়ী-চট্টগ্রাম, পাবনা-রাজশাহী। পুরুষ বিভাগের সেমিতে খেলছে খুলনা-সাতক্ষীরা, চট্টগ্রাম-নড়াইল। কাল মহিলা বিভাগে রাজবাড়ী ৩-০ সেটে যশোরকে, একই ব্যবধানে রাজশাহী হারিয়েছে খুলনাকে। পুরুষ বিভাগে ৩-০ সেটে কিশোরগঞ্জকে হারিয়েছে চট্টগ্রাম, একই ব্যবধানে গাজীপুরকে হারিয়েছে পাবনা।—ক্রীড়া প্রতিবেদক