ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
চ্যাম্পিয়নশিপ ফুটবল: ভিক্টোরিয়া স্পোর্টিং ও কক্সসিটির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্র সত্ত্বেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কক্সসিটি। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ ভিক্টোরিয়া।—ক্রীড়া প্রতিবেদক।জাতীয় স্কুল ফুটবল: ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বগুড়া সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা স্কুল। গাবতলীতে চ্যাম্পিয়ন শহীদ জিয়া উচ্চবিদ্যালয়, সোনাতলায় শালিখা উচ্চবিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদক দ্বিতীয় বিভাগ ফুটবল: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল বাংলাদেশ বয়েজ ও বাংলাদেশ পুলিশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ২৫ মিনিটে সেলিমের গোলে এগিয়ে যাওয়া পুলিশের সঙ্গে সমতা আনেন সুমন। এই ড্রর ফলে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বয়েজ, ৬ পয়েন্ট পাওয়া পুলিশ ষষ্ঠ।—ক্রীড়া প্রতিবেদক।আন্তজেলা ভলিবল: পদ্মা ক্রাউন-পেপসি আন্তজেলা ভলিবলের পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে সাতক্ষীরা ও নড়াইল। মহিলা বিভাগের ফাইনালে উঠেছে রাজবাড়ী ও রাজশাহী। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল পুরুষ বিভাগের সেমিফাইনালে সাতক্ষীরা ৩-০ সেটে খুলনাকে এবং নড়াইল ৩-১ সেটে চট্টগ্রামকে হারিয়েছে। মেয়েদের সেমিতে রাজবাড়ী ৩-০ সেটে চট্টগ্রামকে এবং রাজশাহী ৩-১ সেটে পাবনাকে হারিয়েছে। আজ ফাইনাল। —ক্রীড়া প্রতিবেদক।