ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার বাছাই: মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৩ পয়েন্ট করে পেয়েছেন ফিদে মাস্টার দেবরাজ, মাহফুজুর, আমিনুল, জাভেদ, রেজাউল, মেহেদী হাসান; বরিশালের শফিক; ময়মনসিংহের জামাল ও মোস্তফা; নারায়ণগঞ্জের মনির, হারুনুর রশিদ; প্রিতম প্রিজম চেস ক্লাবের সোহেল, রহমান, দেলোয়ার; নেবুলা চেস ক্লাবের মমিন, সাইফুল এবং ফায়ার সার্ভিসের শরীফ ও ফজলে নূর। —ক্রীড়া প্রতিবেদক। শরীর গঠনের অনুশীলন: ৮-১৪ অক্টোবর শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠেয় এশিয়ান বিচ গেমস উপলক্ষে শরীর গঠনের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে কাল। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের গোল্ড জিমে এই অনুশীলনের প্রশিক্ষক হিসেবে থাকছেন সাবেক মিস্টার বাংলাদেশ আবদুল আহাদ।—ক্রীড়া প্রতিবেদক।