ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল: কক্সবাজারে কাল বিয়ানীবাজার ২-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। গোল করেছেন বিপ্লব ও মিলন বর্মণ। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিয়ানীবাজার। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম ভিক্টোরিয়া। —ক্রীড়া প্রতিবেদকদ্বিতীয় বিভাগ ফুটবল: আগামী মৌসুমে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলবে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার ও বাংলাদেশ বয়েজ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল সুপার লিগের শেষ ম্যাচে বয়েজ ২-২ গোলে ড্র করেছে ফ্রেন্ডসের সঙ্গে। সুপার লিগের ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রেন্ডস। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নিয়ে তৃতীয় বাংলাদেশ বয়েজ। —ক্রীড়া প্রতিবেদক জাতীয় স্কুল ফুটবল: ফরিদপুর মুসলিম মিশন হাইস্কুলকে ৫-১ গোলে হারিয়ে ঢাকা বিভাগ থেকে চূড়ান্ত পর্বে উঠেছে নারায়ণগঞ্জ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়। —ক্রীড়া প্রতিবেদকআন্তজেলা ক্রিকেট: খুলনায় আন্তজেলা ক্রিকেটের দ্বিতীয় পর্বে ইমরানের সেঞ্চুরিতে (১১০) খুলনা জেলা (৩২৬/৭) ১৩১ রানে হারিয়েছে দিনাজপুরকে (১৯৫)। খুলনার রাজিবুল নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন ইমরান।—ক্রীড়া প্রতিবেদক