ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা ক্রিকেট: আন্তজেলা ক্রিকেটে কাল ঢাকা জেলা ৬ উইকেটে হারিয়েছে মৌলভীবাজারকে। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায় মৌলভীবাজার। অধিনায়ক রাসেল (২০*) ছাড়া অন্য কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ঢাকার সেন্টু চারটি, নূর হোসেন তিনটি, মাহেবুল্লাহ দুটি ও ইলিয়াস সানি একটি উইকেট নিয়েছেন। জবাবে ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই এই রান টপকে যায় ঢাকা।—ক্রীড়া প্রতিবেদক। ফেনীতে ক্রিকেট: ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে কাল মার্কেন্টাইল ব্যাংক দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ফুলগাজী ক্রিকেট ক্লাব (৯৯/৩) ৭ উইকেটে জয়নাল হাজারী কলেজকে (৯৮) এবং বেঙ্গল ক্লাব (১৩৩/৯) ৩৫ রানে এম এ কাশেম ক্রীড়া চক্রকে (৯৮) হারিয়েছে।—নিজস্ব প্রতিবেদক, ফেনী।