ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
ক্লাব কাপ হকি: ওয়ালটন ক্লাব কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে পুলিশকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল সোনালী ব্যাংক। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ৩-১ গোলে হারাল আজাদ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের সুজন দুটি ও রুবেল একটি গোল করেছেন। একটি গোল শোধ করেন সালাহউদ্দিন। অন্য ম্যাচে মেরিনার ইয়াংস ৩-০ গোলে হারিয়েছে পুলিশকে। মোস্তাফিজুর দুটি ও মাসুম একটি গোল করেছেন।—ক্রীড়া প্রতিবেদকপ্রিমিয়ার বাস্কেটবল লিগ: ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল ফ্লেইম বয়েজ ৬৩-৫০ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে হারিয়েছে। এর আগে পরশু ইউরোপা ইয়ুথ ৮৫-৪৩ পয়েন্টে হরনেটস এসসিকে হারায়। ইউরোপা ইয়ুথের আকাশের স্কোর সর্বোচ্চ ২১।—ক্রীড়া প্রতিবেদকত্রিপুরায় খেলতে যাচ্ছে মোহামেডান: প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আগামী ৭ জুলাই ভারতের ত্রিপুরা যাচ্ছে মোহামেডান ফুটবল দল। ঢাকায় সফররত ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র রায়ের আমন্ত্রণে সেখানে খেলতে যাচ্ছে সাদা-কালো দলটি। মন্ত্রী কাল মোহামেডান ক্লাবে এলে তাঁকে স্বাগত জানান মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।—ক্রীড়া প্রতিবেদকফেনীতে ফুটবল: উত্তরণ সংঘকে ৪-১ গোলে হারিয়ে আবদুল কুদ্দুস লিমিটেড প্রথম বিভাগ ফুটবলের ফাইনালে উঠেছে রামপুর বয়েজ ক্লাব। গোল করেছেন জয়ী দলের নাজমুল, ইকবাল, দেলোয়ার ও শামীম। উত্তরণ সংঘের গোল করেন বিদ্যুৎ।—নিজস্ব প্রতিবেদক, ফেনী।