ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগক্রীড়া প্রতিবেদককাল মেরিনার ইয়াংস ৪-০ গোলে বাংলাদেশ পুলিশকে ও সোনালী ব্যাংক ৬-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। ব্যাংক দলের রুবেল তিনটি গোল করেছেন। বাকি তিন গোল শাহজাদ, রানা যুবায়ের ও সুলতান আশরাফের। মেরিনারের চারটি গোল করেছেন মোস্তাফিজ, আল মামুন, দিনার ও আশরাফুল। জুুনিয়র ব্যাডমিন্টনক্রীড়া প্রতিবেদকমেয়েদের অনূর্ধ্ব-১৯ বিভাগে কাল পাবনার সঞ্চিতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একই জেলার বৃষ্টি। আজ প্রতিযোগিতার শেষ দিনে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে ফাইনাল খেলছে বিমানের আরমান ও তুষার। ছেলেদের অনূর্ধ্ব-১৪ বিভাগে চট্টগ্রামের রিমনকে হারিয়ে চ্যাম্পিয়ন শরীয়তপুরের মিনহাজ।