ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা ক্রিকেট: জাতীয় মহিলা ক্রিকেট লিগে কাল জিতেছে ঢাকা বিভাগ। রাজশাহীতে চট্টগ্রাম বিভাগকে মাত্র ৮৭ রানে অলআউট করার পর ৬ উইকেটে জিতেছে দলটি।—ক্রীড়া প্রতিবেদকঅনূর্ধ্ব-১৪ ক্রিকেট: কাল ময়মনসিংহে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট। রাজশাহী বিভাগের (১৭৬) বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ঢাকা মহানগর (১৭৭/৫)। বরিশালের (১৬৫) কাছে ২৯ রানে হেরেছে ঢাকা বিভাগ উত্তর (১৩৬)।—ক্রীড়া প্রতিবেদকমহিলা ফুটবল লিগ: মহানগর মহিলা ফুটবল লিগে কাল আবাহনী ১৮-০ গোলে হারিয়েছে পুলিশকে।—ক্রীড়া প্রতিবেদকঅনূর্ধ্ব-১৬ ফুটবল: বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ইলিয়াসের হ্যাটট্রিকে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে আরামবাগকে। মোহামেডান ও মুক্তিযোদ্ধার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। —ক্রীড়া প্রতিবেদকইউনি ক্রিকেট: ক্লেমন ইউনি ক্রিকেটে কাল জিতেছে ঢাকা মেডিকেল, বুয়েট, ড্যাফোডিল ইউনিভার্সিটি, এআইইউবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদক