ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল: নিজেদের মাঠে হেরে গেল চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে কাল উত্তর বারিধারা ক্লাব তাদের হারিয়েছে ২-০ গোলে। দুটি গোলই করেছেন জীবন। চার ম্যাচে দুটি জয় ও দুটি হার চট্টগ্রাম আবাহনীর। সমান ম্যাচে দুই ড্র ও দুই জয় উত্তর বারিধারার। অন্য ম্যাচে অগ্রণী ব্যাংক ১-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়াকে। গোল করেছেন শামীম। সাব্বিরের ৭ গোল: জেলা ফুটবল লিগে কাল গোপালগঞ্জে মুক্তিসেনা ১০-১ গোলে হারিয়েছে চেয়ারম্যান স্মৃতি সংসদকে। জয়ী দলের সাব্বির করেছেন ৭ গোল। ইয়াসিন, জাকির ও কামাল করেছেন ১টি করে গোল। চেয়ারম্যান স্মৃতি সংসদের গোলটি রুবেলের। নাটোরে বনলতা ফুটবল কোচিং ও বন্ধু একাদশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোল করেছেন বনলতার সজীব ও বন্ধু একাদশের টুটুল। প্রথম আলো ক্রিকেট: প্রথম আলো দ্বিতীয় বিভাগ ক্রিকেটে কাল সবুজ ক্রীড়াচক্র (১৫০/৫) ২৯ রানে হারিয়েছে সৈয়দপুর নিউ স্পোর্টিং ক্লাবকে (১২১)। ম্যাচসেরা সবুজ ক্রীড়াচক্রের আদিত্য। অন্য ম্যাচে এনবিসিসি ক্রিকেট ক্লাব (৮৭/২) ৮ উইকেটে হারিয়েছে নবীন ক্রীড়াচক্রকে (৮৬)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের মেহেদী হাসান।