ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় দাবার বাছাইপর্ব: মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার বাছাইপর্বের ৪র্থ রাউন্ড শেষে শীর্ষে আছেন ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি, মাহফুজুর রহমান, জাভেদ ও মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম চৌধুরী ও ফজলে নূর, গোলাম মোস্তফা ও মনির হোসাইন। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সোহেল চৌধুরী, রেজাউল হক, রহমান, দেলোয়ার হোসাইন, আবদুল মোমিন, শফিক আহমেদ, শরীফ হোসাইন, হারুনুর রশিদ ও জামাল উদ্দিন। কাল মুকিতুল ইসলাম ও বদরুল আলমের ম্যাচটি ড্র হয়েছে। —ক্রীড়া প্রতিবেদকবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল: বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে ৮ অক্টোবর শুরু হচ্ছে আন্তবেসরকারি ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। খেলা হবে চারটি গ্রুপে। ফাইনাল ২৯ অক্টোবর। —ক্রীড়া প্রতিবেদক প্রথম বিভাগ ভলিবল: পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠান প্রথম বিভাগ ভলিবল লিগের কালকের খেলায় ঢাকা সবুজ সংঘ ৩-১ সেটে হারিয়েছে স্বাবলম্বী সোসাইটিকে। —ক্রীড়া প্রতিবেদকসরিষাবাড়ীতে ফুটবল: সরিষাবাড়ী মহেশচন্দ্র স্মৃতি ফুটবলে কাল ধনবাড়ি ফুটবল একাদশ ৩-০ গোলে হারিয়েছে সাঞ্চারপাড় ফুটবল একাদশকে। হ্যাটট্রিক করেছেন বোরহান। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি