ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক: জাতীয় স্কুল ফুটবলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে বিড়ই ডাকনী উচ্চবিদ্যালয়। কাল তারা ১-০ গোলে হারিয়েছে চরবাঙ্গালিয়া উচ্চবিদ্যালয়কে। গৌরীপুরে শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়কে টাইব্রেকারে (৪-৩) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর কে সরকারি উচ্চবিদ্যালয়। ফুলপুরে পয়ারী গোকুল চন্দ্র উচ্চবিদ্যালয় টাইব্রেকারে (৩-২) বউলা উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ীতে কদমতলী উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন নবাব ইনস্টিটিউশন। গাজীপুরের টঙ্গীতে সাতাশ উচ্চবিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আহসান উল্লাহ উচ্চবিদ্যালয়। জাতীয় খো খোডেসটিনি গ্রুপ পঞ্চম জাতীয় পুরুষ খো খোর উদ্বোধনী খেলায় ঢাকা জেলা ২৪-১২ পয়েন্টে হারিয়েছে বাগেরহাট জেলাকে। ভলিবল স্টেডিয়ামে দিনের অন্যান্য ম্যাচে নড়াইল ১৭-১৩ পয়েন্টে কুমিল্লাকে, কোয়ান্টাম ফাউন্ডেশন ১ ইনিংস ও ২৩-১ পয়েন্টে নারায়ণগঞ্জকে, দিনাজপুর ১৬-৭ পয়েন্টে গাজীপুরকে, নাটোর ১৯-২ পয়েন্টে গোপালগঞ্জকে হারিয়েছে। সারা দেশের ১৮টি জেলা অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। বিজ্ঞপ্তি।ফেনীতে ক্রিকেট: স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেটে কাল ফেনী জি এ একাডেমী উচ্চবিদ্যালয় (২২২) ৯৬ রানে হারিয়েছে আলী আজম স্কুল অ্যান্ড কলেজকে (১২৬)। জয়ী দলের সৈকত করেন সর্বোচ্চ ৪০ রান। —নিজস্ব প্রতিবেদক, ফেনীভোলায় ক্রিকেট: ভোলা গজনবী স্টেডিয়ামে মেয়র টি-টোয়েন্টি ক্রিকেটে রেনেসা স্পোর্টিং ক্লাব (১১০/৯) ২ রানে হারিয়েছে উকিলপাড়া একাদশকে (১০৮)। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের রুহি। —ভোলা অফিস