ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ সফরে মোহামেডানক্রীড়া প্রতিবেদক  মোহামেডান হকি দল ইউরোপে তিনটি টুর্নামেন্ট খেলবে। ক্লাব সূত্র জানিয়েছে, মিউনিখে ২৮ সেপ্টেম্বর, ভিয়েনায় ৪ অক্টোবর ও রোমে ১৫ অক্টোবর থেকে ওই স্থানীয় টুর্নামেন্টগুলো শুরু হবে। তাতে সংশ্লিষ্ট দেশের ক্লাব ছাড়াও ইউরোপের অন্য ক্লাবেরও খেলার কথা। মোহামেডানকে এ ব্যাপারে সহযোগিতা করেছে তাদের জার্মান কোচ পিটার গেরহার্ড। বাংলাদেশের কোনো ক্লাব হকি দল এর আগে ইউরোপ সফরে যায়নি। সেদিক থেকে একটা নতুন উদ্যোগই নিচ্ছে মোহামেডান। উল্লেখ্য, এ মাসেই সিঙ্গাপুরে শুরু ওয়ার্ল্ড সিরিজ কাপে খেলবে বাংলাদেশ জাতীয় দল। ওই টুর্নামেন্ট খেলেই কয়েকজন খেলোয়াড় সরাসরি জার্মানি চলে যাবেন। আলফাজের শেষক্রীড়া প্রতিবেদক  প্রায় কুড়ি বছর ধরে ঘরোয়া ফুটবলে খেলছেন। এবারই ইতি টানছেন আলফাজ আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক কাল জানিয়েছেন, এ বছর মোহামেডানেই আছেন। তবে মোহামেডান তাঁর সঙ্গে সে অর্থে কোনো চুক্তি করেনি। এ অবস্থায় আলফাজের ইচ্ছা, এ মৌসুমে কোনো একটা বড় ম্যাচে অবসর নিয়ে নেবেন। শেখ জামালের কোচক্রীড়া প্রতিবেদক  শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এবারকার কোচ যোসেফ আপুজো। গতবার খেলোয়াড় হিসেবে এসে খেলোয়াড় কাম কোচ হয়ে গিয়েছিলেন। এবার পদোন্নতি পেলেন। এ নিয়ে দুই মৌসুমে চারজন কোচ বিদায় দিয়েছে ধানমন্ডি। সর্বশেষ কোচ ছিলেন আবু ইউসুফ।