ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
ময়মনসিংহের ক্রিকেটারদের পাশে বিসিবি ক্রীড়া প্রতিবেদক ময়মনসিংহের ক্রিকেট-ঐতিহ্যের কথা মাথায় রেখে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আরও আগেই। অবশেষে তাতে সাড়া দিয়েছে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থাও। বিসিবির অর্থায়নে স্থানীয় সার্কিট হাউস মাঠে ইনডোর সুবিধা ও ড্রেসিংরুম নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। গত সোমবার ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাব ও জিমনেসিয়ামের মধ্যবর্তী অব্যবহূত জায়গায় ইনডোর ও ড্রেসিংরুম নির্মাণ করা যেতে পারে। এরপরই বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে জেলা ক্রীড়া সংস্থা অগ্রাধিকার ভিত্তিতে কাজটি করার অনুরোধ জানায়। বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘ময়মনসিংহের ক্রিকেটারদের সুবিধার্থে যত দ্রুত সম্ভব ইনডোর এবং ড্রেসিংরুম নির্মাণে হাত দেবে বিসিবি। এ ব্যাপারে একটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে।’জাতীয় আন্তক্লাব টেনিসক্রীড়া প্রতিবেদক জাতীয় আন্তক্লাব টেনিসে কাল গুলশান ইয়ুথ ক্লাব মানিকগঞ্জ টেনিস ক্লাবকে এবং মাগুরা টেনিস ক্লাব ঝালকাঠি ক্লাবকে হারিয়েছে। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে দ্বৈতে গুলশান ইয়ুথ ক্লাবের খালেদ সালাহউদ্দিন-মেজবাহ ৬-০, ৬-১ গেমে মানিকগঞ্জ টেনিস ক্লাবের গোলাম জাকারিয়া-মনিরুজ্জামানকে এবং মঈনউদ্দিন-দীপন ৬-০, ৬-১ গেমে মানিকগঞ্জের আসাদুজ্জামান-জাহাঙ্গীরকে হারিয়েছেন। অন্য ম্যাচে ঝালকাঠি টেনিস ক্লাবের আবু জাহিদ-জাহাঙ্গীর ৬-৪, ৭-৬ গেমে মাগুরা টেনিস ক্লাবের সাইদুর-সঞ্জয়কে হারিয়েছেন। পরে মাগুরা টেনিস ক্লাবের এনামুল-মৃগেন ৬-৩, ৬-০ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের এমদাদুল-হেলাল জুটিকে হারিয়ে খেলায় সমতা আনেন। এককে মাগুরা টেনিস ক্লাবেরই মেরাজুল ৬-০, ৬-০ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের উজ্জ্বল মিত্রকে হারিয়েছেন।দ্বিতীয় বিভাগ হকিক্রীড়া প্রতিবেদক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকিতে কাল শান্তিনগর এসসি ৩-১ গোলে হারিয়েছে ঢাকা ইয়াং স্টারকে। শান্তিনগরের মারজান ২টি ও নাসির ১টি গোল করেন। ইয়াং স্টারের গোলটি আমিনুলের। রক্তিম সংঘ ও তেজগাঁও অগ্রগামীর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।