ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ হকিগ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকিতে কাল কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। দুটি গোলই করেছেন শাহেদ। ব্যাচেলর্স ক্লাব ৩-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। জয়ী দলের লতিফ ২টি ও তালেব ১টি গোল করেছেন। ফরাশগঞ্জের গোলটি সানির।—ক্রীড়া প্রতিবেদকস্কুল হ্যান্ডবলইগলু অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবলের বালিকা বিভাগে কাল জিতেছে ধানমন্ডি টিউটোরিয়াল, সামারফিল্ড, ডিপিএস এসটিএস। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগে জিতেছে সেন্ট গ্রেগরিজ, মানারাত ইন্টারন্যাশনাল, রাজারবাগ পুলিশ লাইন, স্কলাস্টিকা, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, রেসিডেনসিয়াল মডেল স্কুল ও ধানমন্ডি টিউটোরিয়াল।—ক্রীড়া প্রতিবেদকস্কুল রাগবিকুলাইন এসি স্কুল রাগবির উদ্বোধনী ম্যাচে ক্যামব্রিয়ান স্কুল ১২-০ পয়েন্টে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়কে এবং মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ২৫-৭ পয়েন্টে সানিডেলকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদকটিটি প্রশিক্ষণবান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও শিশু কাননে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে কাল থেকে শুরু হচ্ছে টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচি। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।—ক্রীড়া প্রতিবেদক