ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ ক্রিকেট: সিটি ক্লাব মাঠে শাহরিয়ার কমলের (১১১) সেঞ্চুরিতে কাল উত্তরা স্পোর্টিং ক্লাব (২৪৮/৭) ১৩১ রানে হারিয়েছে বিমানকে (১১৭)। সাত ম্যাচে এটা বিমানের পঞ্চম হার। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ইয়াং পেগাসাস (২৩০/৫) ৫ উইকেটে সিটি ক্লাবকে (২২৮/৭), ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স (২১৬/৪) ১১ রানে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্টকে (২০৫/৯) ও বিকেএসপিতে পারটেক্স (১৫৫/৬) ৪ উইকেটে বাংলাদেশ বয়েজকে (১৫৪) হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক জাতীয় মহিলা হ্যান্ডবল: নওগাঁকে ২২-৭ গোলে হারিয়ে এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবলে তৃতীয় হয়েছে ঢাকা। ম্যাচে সর্বোচ্চ ৮ গোল করেন ঢাকার সুমি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে খেলা শেষে তৃতীয় হওয়া ঢাকা জেলার খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সুইডেনের হ্যান্ডবল কর্মকর্তা স্টিফেন আলব্রেক্টসন। ৭ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে বিজেএমসি ও আনসার।—ক্রীড়া প্রতিবেদক আন্তজেলা মহিলা অ্যাথলেটিকস: সাবেক কৃতী অ্যাথলেট লুৎফুন নেছা হক (বকুল) স্মরণে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ২২ জানুয়ারি শুরু হবে আন্তজেলা মহিলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা। আগ্রহী জেলাগুলোকে ১৫ জানুয়ারির মধ্যে মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।—ক্রীড়া প্রতিবেদক স্ট্যানচার্ট স্কুল দাবা : ১৪ জানুয়ারি শুরু হচ্ছে ১৩তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা। কোনো ফি ছাড়াই এতে অংশ নিতে পারবে কেজি থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। অংশগ্রহণে আগ্রহীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ ১২ জানুয়ারির মধ্যে দাবা ফেডারেশন কার্যালয়ে নাম জমা দিতে হবে। —ক্রীড়া প্রতিবেদক