ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবার বাছাইপর্ব: মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার বাছাইপর্বের পঞ্চম রাউন্ড শেষে পুরো ৫ পয়েন্ট করে নিয়ে একেবারে ওপরের সারিতে আছেন সাইফুল ইসলাম ও মোহাম্মদ জাভেদ। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন দেবরাজ চ্যাটার্জী, মাহফুজুর রহমান, মেহেদী হাসান, খন্দকার আমিনুল, ফজলে নূর ও গোলাম মোস্তফা। —ক্রীড়া প্রতিবেদক।দুই শাটলারের জাপান যাত্রা: এশিয়ান অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল জাপান গেল দুই ব্যাডমিন্টন খেলোয়াড়। ৫-৯ অক্টোবর জাপানের চিবায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে দুই খুদে শাটলার তুষার ও আইমানের সঙ্গী হয়েছেন কোচ নিখিল চন্দ্র ও ম্যানেজার কামরুজ্জামান।—ক্রীড়া প্রতিবেদক। মহানগর টেবিল টেনিস: ১৬ অক্টোবর পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু হচ্ছে মহানগর টিটি লিগ। গতবারের প্রথম বিভাগ চ্যাম্পিয়ন মোলার টিটি এ বছর খেলবে প্রিমিয়ারে। তবে এবার প্রথম বিভাগে নেমে গেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। প্রিমিয়ার, প্রথম বিভাগ ও মহিলা লিগের দলগুলোকে ১২ অক্টোবরের মধ্যে নাম দিতে বলা হয়েছে।—ক্রীড়া প্রতিবেদক।