ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার বাছাইপর্ব: মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দেবরাজ চ্যাটার্জি, মনির হোসাইন এবং গোলাম মোস্তফা।—ক্রীড়া প্রতিবেদকমহানগর স্কুল-কলেজ বাস্কেটবল: মহানগর স্কুল-কলেজ মহিলা বাস্কেটবলে চ্যাম্পিয়ন সানিডেল। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল ফাইনালে সানিডেল ২২-১৮ পয়েন্টে হারিয়েছে সানবিম স্কুলকে।—ক্রীড়া প্রতিবেদক প্রথম বিভাগ ভলিবল: ন্যাশনাল ব্যাংক প্রথম বিভাগ ভলিবলে কাল বাংলাদেশ জেল ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ সংঘকে।—ক্রীড়া প্রতিবেদক