ঘরোয়া ক্রীড়াঙ্গনের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল জাতীয় বাস্কেটবলক্রীড়া প্রতিবেদক  জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করেছে সাতক্ষীরা, যশোর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম। ধানমন্ডি ইনডোরে কাল সাতক্ষীরা ৮৬-৩৪ পয়েন্টে চাঁদপুরকে, যশোর ৬৪-৫৪ পয়েন্টে রাজশাহীকে, ময়মনসিংহ ৭১-৪৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে, ঢাকা ৯৭-৩৮ পয়েন্টে কুমিল্লাকে এবং চট্টগ্রাম ৮৫-১৬ পয়েন্টে কুষ্টিয়াকে হারিয়েছে।মোহামেডানের ফুটবল কমিটি: সাঈদ হাসানকে (কানন) আহ্বায়ক করে আট সদস্যের ফুটবল টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন ইলিয়াস হোসেন, কায়সার হামিদ, জসিম উদ্দিন (জোসি), আহসানউল্লাহ মন্টু, নুরুল হক (মানিক), মাহবুবুর রহমান (রক্সি), মিজানুর রহমান (ডন)। —বিজ্ঞপ্তি জাতীয় দলগত ব্রিজ: বিসিআইসিকে ১৯৩-১৬৭ পয়েন্টে হারিয়ে এমএম ইস্পাহানি জাতীয় দলগত ব্রিজের ফাইনালে উঠেছে লিবার্টি দল। সেমিফাইনালের অন্য দুই দল স্টার ব্রিজ ও বিগিনার্সের খেলা ১৪১-১৪১ পয়েন্টে টাই হয়েছে। টাইব্রেকারের জন্য এদের খেলতে হবে অতিরিক্ত ৪ বোর্ড।—বিজ্ঞপ্তি