ঘরোয়া ক্রীড়াঙ্গনের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ হকি মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি। এবারের লিগে অংশ নিচ্ছে ১০টি দল—বর্ণক সমাজ, ফরাশগঞ্জ স্পোর্টিং, ব্যাচেলর ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, মুক্ত বিহঙ্গ, শিশু কিশোর, বাংলাদেশ রেলওয়ে, উত্তরা হকি ও কম্বাইন্ড এসসি। আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার সুযোগ পাবে শুধু চ্যাম্পিয়ন দল।—ক্রীড়া প্রতিবেদকসাব-জুনিয়র দাবাসপ্তম রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইকরামুল হক (সিয়াম)। ৬ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান ও রাফসান বিন ওমর। তৃতীয় স্থানে থাকা আবদুল্লাহ আল সাইফ, তানজিনা আক্তার ও মিজানুল ইসলামের পয়েন্ট সাড়ে পাঁচ করে। —ক্রীড়া প্রতিবেদক