ঘরোয়া ক্রীড়াঙ্গনেরখ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ ফুটবলবীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল স্বাধীনতা ক্রীড়া সংঘ ৩-০ গোলে হারিয়েছে প্রান্তিক ক্রীড়াচক্রকে। গোল করেছেন হাফিজ, মামুন ও হেলাল।—ক্রীড়া প্রতিবেদক জাতীয় স্কুল ফুটবলনরিয়া বিএল উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে শরীয়তপুরের জেলা চ্যাম্পিয়ন গোঁসাইরহাট ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়। দৌলতপুর হক বাহাদুর স্কুলকে ১-০ গোলে হারিয়ে ফেনী সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিগাঁও উচ্চবিদ্যালয়। —ক্রীড়া প্রতিবেদক কমলগঞ্জে ফুটবলকমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগরে আয়োজিত রৌপ্যকাপ ফুটবলে কাল আদমপুর ফুটবল একাডেমি ১-০ গোলে পরিচা সুপার স্টারকে পরাজিত করেছে। ম্যাচের একমাত্র গোলটি রাসেলের।—কমলগঞ্জ প্রতিনিধি