প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় লিগে টানা চতুর্থ শিরোপার হাতছানি দিচ্ছে রাজশাহী বিভাগকে। আজ হতে শুরু হওয়া ফাইনালে খুলনাকে পেছনে ফেলতে পারলেই রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হবে রাজশাহী। বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় টানা শিরোপা (৩) ও মোট শিরোপা (৪) জয়ের দুটো রেকর্ডই রাজশাহীর। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি ভারতের মুম্বাইয়ের। ১৯৫৮-৫৯ থেকে ১৯৭২-৭৩ পর্যন্ত টানা ১৫ মৌসুম রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল সে সময়ে বোম্বে নামে পরিচিত মুম্বাই। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে ১৯৫৩-৫৪ থেকে ১৯৬১-৬২ পর্যন্ত টানা নয়বার চ্যাম্পিয়ন হয়েছিল নিউ সাউথ ওয়েলস। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটিও তাদের। কাউন্টি ক্রিকেটে টানা শিরোপা জয়ের রেকর্ড সারের। ১৯৫২ থেকে ১৯৫৮ পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয় দলটি।