ঘানাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশোধ

২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ১-২, ২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ১-২—ঘানার কাছে পরপর দুই বিশ্বকাপে একই ব্যবধানে হেরেছিল যুক্তরাষ্ট্র। এবারও সেই ঘানা। ম্যাচের স্কোরলাইন হলো এক। তবে বিজয়ীর নাম ভিন্ন। কায়েসি আপিয়ার দলকে ১-২ গোলে হারিয়ে চরম প্রতিশোধ নিল ইয়ুর্গেন ক্লিন্সমানের দল।
ম্যাচের একদম শুরুতেই স্মরণযোগ্য এক রেকর্ড গড়ে বসলেন দলের অন্যতম ভরসা ক্লিন্ট ডেম্পসি। তখন এক মিনিটও হয়নি। দুর্দান্ত এক গোল করে বসলেন ফুলহাম ও টটেনহামের সাবেক এ খেলোয়াড়! এখন পর্য়ন্ত এ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল এটিই। জার্মেইন জোনসের বাড়িয়ে দেওয়া বল দ্রুত পায়ে নিয়ে ক্ষিপ্র চিতার গতিতে ছুটলেন ডেম্পসি। ঘানার রক্ষণভাগকে হতভাগ করে মাত্র ৩২ সেকেন্ডে বল জড়িয়ে দিলেন ঘানার জালে! আরও একটি রেকর্ড গড়লেন ডেম্পসি। তিনটি বিশ্বকাপে গোল করা প্রথম মার্কিন ফুটবলার তিনি। মজার ব্যাপার, ২০০৬ বিশ্বকাপে যে ম্যাচে ঘানার বিপক্ষে যুক্তরাষ্ট্র হেরেছিল, সেটিতেও গোল করেছিলেন ডেম্পসি। ২০১০-এ ঘানার বিপক্ষে গোলটি করেছিলেন ডনোভান।
ম্যাচে অবশ্য ঘানার আধিপত্য ছিল দেখার মতো। একের পর এক আক্রমণ সাজিয়েছিলেন আপিয়ার শিষ্যরা। কিন্তু অধিকাংশই ব্যর্থ! ঘানার দখলে বল ছিল ৫৯ শতাংশ, যুক্তরাষ্ট্রের সেখানে ৪১। ঘানা সর্বমোট শট নিয়েছে ২১টি। এরমধ্যে লক্ষ্যে ছিল ৮টি। যুক্তরাষ্ট্রের মোট শট ৮টি, এরমধ্যে ৭টিই লক্ষ্যে। কর্নার কিক ঘানার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩।
ম্যাচ মূলত জমে শেষ ১০ মিনিটে। ৮২ মিনিটে আসামোয়াহের দারুণ ব্যাকহিলটি মার্শেইয়ের আন্দ্রে আইয়ুর কাছে গেলে অনায়সেচালান করে দেন যুক্তরাষ্ট্রের জালে। ম্যাচে সমতায় ফেরে ঘানা। ঠিক এর চার মিনিট পরে গ্রাহাম জুসির কর্নার কিকে বদলি নামা জন ব্রুকস হেডে বল জড়িয়ে দিলেন ঘানার জালে। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল করলেন যুক্তরাষ্ট্রের এ ডিফেন্ডার।
থ্রিডিতে দেখুন বিশ্বকাপের দ্রুততম গোল