ঘানার পরীক্ষার নাম সার্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬-এ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিল ঘানা। আর এবার যেহেতু বিশ্বকাপ আফ্রিকা মহাদেশেই, তাই দলকে নিয়ে ঘানাইয়ানদের প্রত্যাশা অনেক। কিন্তু দলের প্রাণভোমরা মাইকেল এসিয়েন যে নেই! আজ রাতে ঘানার প্রতিপক্ষ সার্বিয়া। সেই ম্যাচের আগে ঘানার ডিফেন্ডার সারপেই বলেছেন, সার্বিয়ার বিপক্ষে এই ম্যাচটাই হবে সত্যিকারের পরীক্ষা। এই ম্যাচের পরই জানা যাবে এই মুহূর্তে দল ঠিক কোন পর্যায়ে আছে। ঘানার হয়ে ২৩টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি বলতে পারি, ভালো প্রস্তুতিই আছে আমাদের। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা অবশ্যই টুর্নামেন্টে ভালো করব। মাঠে আমরা কেমন, তার সত্যিকারের পরীক্ষাটা হবে রোববার। এটা আমাদের দ্বিতীয় বিশ্বকাপ। জার্মানি বিশ্বকাপে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এবং এ কারণেই কেউ আমাদের খাটো করে দেখতে পারবে না।’ ওয়েবসাইট।