ঘানার লক্ষ্য সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি, পর্তুগালের মতো প্রবল প্রতিপক্ষ গ্রুপে, হালকা করে দেখার উপায় নেই যুক্তরাষ্ট্রকেও। নিজেদের সামর্থ্য জানা আছে ঘানার
ডিফেন্ডার স্যামুয়েল ইনকমের, জানেন প্রতিপক্ষের শক্তিও। বিশ্বকাপে প্রত্যাশার লাগাম তাই ছুটতে দিচ্ছেন না ইনকম, ‘আমরা জানি
বিশ্বকাপে আমরা সেরা দলগুলোর একটি নই। বিশ্বকাপের লক্ষ্য নিয়ে তাই বাস্তববাদীই থাকছি।’ কী সেই লক্ষ্য? ‘দক্ষিণ আফ্রিকার
যতদূর গিয়েছিলাম, এবার তার চেয়ে এক ধাপ বেশি যেতে চাই’—জবাব তাঁর। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে উরুগুয়ের
কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ঘানা। এবার কি সেই আক্ষেপ ঘুচিয়ে শেষ চারে খেলতে পারবে ইনকমের
দল? ওয়েবসাইট।