ঘাস ফড়িংয়ের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাজনের কোনো ঝোপের আড়াল কিংবা ফোর্তালেজা থেকে দূরের কোনো ফসলি জমি থেকে উড়ে আসা ঘাস ফড়িংটি হয়তো অসহায়। দলছুট পতঙ্গটি পথ হারিয়ে এত মানুষের ভিড়ে দিশেহারা। শেষমেশ হামেস রদ্রিগেজকেই কিনা বেছে নিল আশ্রয় হিসেবে! রদ্রিগেজের শরীরেই খুঁজে পেল প্রশান্তি! সেটাই তো স্বাভাবিক, বিশ্বকাপে তাঁর কাঁধে ভর করেই তো কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছিল। কলম্বিয়ান এই বিস্ময় তরুণকে কাছে পেয়ে কী বলছিল ফড়িংটি? ঘাস ফড়িংয়ের গান শোনার নিমন্ত্রণ দিল নাকি? ডেইলি মেইল।