ঘুমবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরবেলা উঠেই পুরো মাঠ চক্কর দাও, এরপর ঘাম ঝরানো সব অনুশীলনে সারা দিন পার। সপ্তাহে একটি-দুটি ম্যাচ তো থাকেই। পেশাদার ফুটবলারদের জীবনটা খুব সহজ নয়! অনুশীলনে এমন খাটাখাটনির পর তো একটু গড়িয়ে নিতে ইচ্ছা করেই। ম্যানচেস্টার ইউনাইটেড এবার খেলোয়াড়দের দুদণ্ড শান্তি দিতে দারুণ এক তরিকা বের করেছে। ক্যারিংটন গ্রাউন্ডের মাঠের পাশেই কিছু বিছানা থাকবে। সেখানে চাইলে রুনিরা অনুশীলনের ফাঁকে চট করে ঘুমিয়ে নিতে পারবেন। ব্যবস্থাটা তো ভালো, ঘুমকাতুরে কেউ এখন ফাঁকি না মারলেই হয়! ওয়েবসাইট।