ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে ডুনেডিন টেস্টের চতুর্থ দিনের খেলা। তৃতীয় দিনে নিউজিল্যান্ডের চেয়ে ২৩৫ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ১ উইকেটে ২৩৪ রান করে। যদিও নিউজিল্যান্ডের সংগ্রহ থেকে এখনো ৫৯ রানে পিছিয়ে আছে তারা। তবে হাতে থাকা ৯ উইকেট সাহস জুগিয়ে যাচ্ছে তাদের।অধিনায়ক অ্যালিস্টার কুক ও নিক কম্পটনের দুটি অসাধারণ সেঞ্চুরি প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ডকে হয়তো এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। কুক ১১৬ রানে আউট হলেও নিজের ইনিংসকে আরও বড় করার লক্ষ্য নিয়ে উইকেটে টিকে আছেন কম্পটন, তাঁর সংগ্রহ ১০২ রান।এর আগে হামিশ রাদারফোর্ডের অভিষেক সেঞ্চুরিতে (১৭১) নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬০ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা এগিয়ে ছিল ২৯৩ রানে। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১৬৭ রানে।ডুনেডিন টেস্টের প্রথম দিনটি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন ব্যাট হাতে মাঠে নেমে ১৬৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে দুই দিন ব্যাট করে নিউজিল্যান্ড করে ৪৬০ রান। হামিশ রাদারফোর্ডের ১৭১ রানের পাশাপাশি পিটার ফুলটন ৫৫ ও ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে ৭৪ রান। অভিষিক্ত ব্রুস মার্টিন করেন ৪১ রান।২৯৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে অবশ্য ইংলিশদের ব্যাটিংটা অন্যরকমই হচ্ছে। প্রথম ইনিংসের ভুলভ্রান্তি শুধরেই বোধ হয় নতুন করে শুরু করেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও নিক কম্পটন। ৮৭ ওভার ব্যাট করে এই দুই ব্যাটসম্যান পিছিয়ে থাকার ব্যবধানটা কমিয়ে এনেছেন ৫৯ রানে। রয়টার্স।