ঘুরে দাঁড়ানোর চেষ্টা ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দুই প্রোটিয়া পেসার ডেল স্টেইন ও মরনে মরকেলের দুর্দান্ত বোলিংয়ের মুখে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ইংল্যান্ড। মাত্র ৫৪ রানের মাথায় সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস, জনাথন ট্রট, অ্যালিস্টার কুক ও জেমস টেলর। কিন্তু পঞ্চম উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়ার চেষ্টা করছেন ইয়ান বেল ও জনি বেয়ারস্ট্রো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে ১১৪ রান। ৩২ রান নিয়ে ব্যাট করছেন বেল। বেয়ারস্ট্রো অপরাজিত আছেন ২৮ রানে।আজ লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ৩০৯ রানে প্রথম ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপের মুখে পড়েছে ইংল্যান্ড। প্রথম ২৪ ওভারের মধ্যে মাত্র ৫৪ রান জমা করতেই ফিরে গেছেন দলের চার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। স্টেইন ও মরকেল নিয়েছেন দুটি করে উইকেট।